1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পঞ্চগড়ের ঐতিহাসিক কাজল দিঘীর ইতিহাস ঐতিহ্য

  • সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

মোঃ তোতা মিয়া, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

 

পঞ্চগড়ের ঐতিহাসিক কাজল দিঘীর একাংশ স্টোরি, দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে এক রাজকন্যা কিশোরীর আত্মত্যাগের কাজল দিঘী আজও মানুষের হৃদয়ে নাড়াদেয়। পঞ্চগড় জেলা শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নে অবস্থিত এই কাজল দিঘী।

যা দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। কাজল দিঘি পঞ্চগড় জেলা শহরের অন্যতম প্রাচীন একটি দিঘী। পার সহ ১৭ একর জমির উপর অবস্থিত কাজলদিঘী উত্তর দক্ষিণে লম্বা হলেও আয়তনে প্রায় বর্গকার। কাজল দিঘীর দৈর্ঘ্য ২৫০ মিঃ এবং পোস্ত ২০০ মিঃ।

পাকিস্তান আমলে দিঘীর পারে ভূমিহীনদের আশ্রয় দেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশ সরকার সেখানে অসহায় ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্পের আওতায় পাঁকা বাড়ি নির্মাণ করে দেন।

বর্তমানে দিঘী ঘিরে রয়েছে প্রায় অদ্ধশতাধিক পরিবারের বাসস্থান।দিঘীর দক্ষিণ পশ্চিমের কিছুটা জুড়ে রয়েছে বাজার ও কিছু অংশ কবরস্থান, চারধারেই রয়েছে বাঁশ বাগান, লেবুর গাছসহ অনেক রকম ফলের গাছ। দিঘীর কোল ঘেঁষে  প্রতিষ্ঠিত হয়েছে কাজল দিঘী কালিয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কাজলদিঘী কবে কে খনন করেছিলেন তা জানা যায় নাই। তবে দিঘী সম্পর্কে প্রচলিত আছে এক সুদীর্ঘ কিংবদন্তি কাহিনী। প্রাচীনকালে এই পুকুরের দক্ষিণ পাড়ে বাস করতেন এক রাজা। রাজার সাতজন রানী ছিলেন, কিন্তু রাজা ছিলেন নিসন্তান অনেক চেষ্টা করেও রাজা সন্তানের মুখ দেখতে পারেননি।

একদিন হঠাৎ বিমর্ষ রাজার দরবারে এসে উপস্থিত হলেন এক সৌম্যদর্শন সন্ন্যাষী। তিনি ছোট রানীকে খাওয়ার জন্য তিনটি ফল দিলেন এবং বললেন, এই ফল খেলে রানী সন্তানের মা হবেন। কিন্তু অন্য রাণীদের অত্যাচারে ষড়যন্ত্রে ছোট রানী ফল খেতে পারলেন না।

বাধ্য হয়ে তিনি ফলের পরিত্যক্ত পড়ে থাকা খসাগুলোই ভক্ষন করলেন ভক্তি সহকারে। ছয় রানীর সন্তান হলো না, কিন্তু ঈশ্বরের কৃপায় একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিলেন ছোট রানী। এই সংবাদে রাজ্যময় আনন্দের বন্যা হয়ে গেলো। রাজা মেয়ের নাম রাখলেন কাজলিনী।

আনন্দের মধ্যে অতিবাহিত হচ্ছিল দিনগুলো। কিন্তু হঠাৎ করেই রাজ্যে শুরু হল অনাবৃষ্টি। অনাবৃষ্টি থেকে দুর্ভিক্ষ। সমগ্র রাজ্যে শুরু হল পানির তীব্র অভাব। রাজা সন্ন্যাসীর পরামর্শে প্রজাদের জন্য খনন করলেন এক বিরাট দিঘী ।কিন্তু একি ! এমন সুগভীর দিঘী পানি শূন্য। রাজা আবার পরামর্শ চাইলেন সন্ন্যাসীর কাছে।

সন্ন্যাসী বিমর্ষ মুখে জানালেন, পূজা দিয়ে জলদেবতাকে সন্তুষ্ট করতে হবে। আর সে দায়িত্ব পালন করতে হবে বালিকা রাজকন্যা কাজলীনি কে। অজানা আশঙ্কায় কেঁপে উঠল রাজার পিতৃ হৃদয়। রাজার কোন উপায় নেই কারণ প্রজাকুল তাকিয়ে রয়েছে রাজার দিকেই।

প্রজাদের স্বার্থেই রাজা সম্মতি দিলেন, একদিন অসংখ্য প্রজার উপস্থিতিতে রাজকন্যা কাজলিনী স্বর্ণের থালায় পূজার সামগ্রী নিয়ে ধীরে ধীরে নেমে গেল পুকুরের মাঝখানে। অঘ্র প্রদান করল জল দেবতার উদ্দেশ্যে। সঙ্গে সঙ্গে পুকুরের  চারদিক থেকে কল কল শব্দে উঠে এলো জলধারা। ভরে উঠল গোটা পকুর।

ডুবিয়ে দিল রাজকন্যা কাজলীনি কেউ। শত শত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যক্ষ করল এই বেদনা বিধুর দৃশ্য। হাহাকার ও আর্তনাদে কেঁদে উঠলো গোটা রাজ্য, রাজা ও রানী। অতঃপর রাজা কন্যার সম্প্রীতি রক্ষার্থে পুকুরের নাম রাখলেন কাজল দিঘি।

এখনো পূর্ণিমা রাতে কাজল দিঘিতে শোনা যায় নারীর কন্ঠে মৃদু কান্না। মাঝে মাঝে পুকুরের পানিতে ভেসে ওঠে একটি ঝকঝকে রুপোর নৌকা। দিঘির টলটলে জল দেখলে, এপার থেকে ওপারে তাকালে প্রাণ জুড়িয়ে যায়। জল শ্রুতি আছে যে, যথীন্দ্র মোহন বাগচি কাজলদিঘি কবিতাটি এই পুকুর পাড়ে বসে লিখেছেন।

যথীন্দ্র মোহন বাগচি এই কবিতাটি রচিত করেছেন বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলক বেলার কাজলা দিদি কই। এখনো ক্লাস ফোরের বইয়ে আমরা বাচ্চাদেরকে পড়তে শুনি। শুধু তাই নয় এই কাজল দিঘী দেখার জন্য বিভিন্ন জেলা থেকে পর্যটকরা ছুটে আসে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews