1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে মাদক সেবনের দায়ে তিনজনকে চার মাসের কারাদণ্ড

  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবনের দায়ে তিনজনকে চারমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান।

দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার কুঠিবয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে কাইয়ুম (১৯), কষ্টাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুস সালাম (৪০) ও আব্দুল আলিমের ছেলে জোবায়ের (২৫)।

জানা যায়, দীর্ঘদিন ধরে কাইয়ুম, সালাম ও জোবায়ের গাঁজা ও ইয়াবা সেবন করে আসছিলো। আজ বিকালে গাঁজা সেবন করা অবস্থায় কাইয়ুমকে কুঠিবয়রা থেকে এবং ইয়াবা সেবন করা অবস্থায় কষ্টাপাড়া থেকে সালাম ও জোবায়েরকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে চারমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এবিষয়ে ভূঞাপুর থানার এসআই মেমরাজুল ইসলাম রুবেল বলেন- মাদক সেবন করা অবস্থায় তিনজনকে আটক করা হয়। জনসম্মুখে স্বীকারও করে তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন- মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে আজ শুক্রবার তিনজনের প্রত্যেককেই চারমাস করে কারাদণ্ড দেয়া হয়। আগষ্ট মাসে ১৬ জন ও সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews