টাঙ্গাইলের ভূঞাপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে। এসময় গীতাপাঠ, পুর্জাচনা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় গান পরিবেশন, আলোচনাসভা ও শোভাযাত্রা করা হয়।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটা শোভাযাত্রা বের করা হয়।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক সন্তোষ কুমার দত্তের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান,
উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, থানার ওসি (তদন্ত) মামুন ভুঁইয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক কালীপদ বসাক, তাপস নারায়ন দেসহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠনের সদস্যরা।

Leave a Reply