1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুর সাংবাদিকদের ‘ধান্দাবাজ ও ভন্ড’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা

  • বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস:

হাসপাতালের অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও চিকিৎসা সেবার নানা সমস্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “দৈনিক যুগান্তর” ভূঞাপুর প্রতিনিধি “আসাদুল ইসলাম বাবুল” এর একটি পোস্টকে কেন্দ্র করে সাংবাদিকদের ‘বেয়াদব’, ‘ধান্দাবাজ’, ‘ভন্ড’ ও ‘ছোটলোক’ বলে গালিগালাজ করার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদের বিরুদ্ধে। এমন অভিযোগে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

জানা যায়, সম্প্রতি দৈনিক যুগান্তরের ভূঞাপুর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে একটি পোস্ট করেন। সেখানে হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী এবং ভর্তি রোগীদের নানা ভোগান্তির কথা তুলে ধরেন। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাসেবা ও সার্বিক উন্নয়নে নজর না দিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সভা-সেমিনারে ব্যস্ত থাকেন বলে সমালোচনা করেন।

সাংবাদিকের ওই গঠনমূলক সমালোচনার তথ্য উপাত্ত দিয়ে জবাব না দিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ। প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে তিনি সাংবাদিককে ‘বেয়াদব’, ‘ধান্দাবাজ’, ‘ভন্ড’ ও ‘ছোটলোক’সহ বিভিন্ন অশালীন ও অবমাননাকর শব্দ ব্যবহার করেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন- হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের দুর্ভোগ, ওষুধ, জনবল, অবকাঠামো কিংবা ব্যবস্থাপনার অনিয়ম-অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রকাশ ও প্রশ্ন তোলা গণমাধ্যমের দায়িত্ব। এনিয়ে কোনো আপত্তি থাকলে তথ্য-প্রমাণ দিয়ে তার জবাব দেওয়া যেত। কিন্তু একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন অশালীন ভাষা ও ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এবিষয়ে সচেতন মহলের মতে, হাসপাতাল একটি জনসেবামূলক প্রতিষ্ঠান। সেখানে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তির অভিযোগ থাকলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে কোনো সাংবাদিকের প্রকাশিত বক্তব্য নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার আপত্তি থাকলে তারও ব্যাখ্যা দেওয়ার অধিকার রয়েছে। তবে সেই জবাব যেন ব্যক্তিগত আক্রমণ বা অশালীন ভাষায় না হয় সেদিকে খেয়াল রাখা উচিত।

ভুক্তভোগী সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল অভিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তার অবিলম্বে প্রত্যাহার ও কঠোর শাস্তির দাবি জানান। প্রতিবাদের অংশ হিসেবে ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা উক্ত স্বাস্থ্য কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ডেকেছেন।

সাংবাদিকের গালিগালাজের বিষয়টি স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ জানান- এই ধরনের মন্তব্যের জন্য তিনি বিন্দুমাত্র অনুতপ্ত নয়।

এবিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ড. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জুরের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এনিয়ে সাংবাদিককে গালিগালাজ এবং তাদেরকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগের বিষয়ে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং একই সঙ্গে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews