নড়াইল সদর উপজেলার ৭ নং শেখ হটি ইউনিয়নের ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অন্যতম গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়। সেখানে গিয়ে দেখা মিল্লো প্রাথমীকে বৃত্তী প্রাপ্ত ৪ মেধাবী শিক্ষার্থীর সংগে। তারা এবছর নড়াইল সদর উপজেলার ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন ট্যালেন্টপুল অন্য ৩জন সাধারণ গ্রেডে বৃত্তিপেয়ে ঐতিহ্যবাহি গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে।
কথা হয় ঐ ৪ মেধাবীর সাথে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত মালিয়াট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আগত রিয়ন মল্লিকের সাথে তার এই ভালো ফলাফলের জন্য মা, বাবা ও তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবদান বেশি। রিয়ন মল্লিকে ভবিষ্যতে একজন প্রকৌশলী হয়ে দেশের উন্নয়ন করতে চায়।
অপর দিকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত ৩ জন বেনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আগত পায়েল বিশ্বাস তার ইচ্ছা সে একজন মানবিক সেবিকা হয়ে অসহায় গরীব মানুষের সেবা করতে চায়,
সৌম্যজ্যোতি পাল ও শ্রাবন্তী সেন গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছে। সৌম্য বিশেষজ্ঞ চিকিৎসক হতে চায় এবং শ্রাবন্তী সেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে জার্নালিষ্ট হয়ে অন্যয়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তার লিখনির মাধ্যমে প্রতিবাদ করে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াতে চায়।
সরেজমিনে গিয়ে কথা হয় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষীকা শিখারাণী মল্লিক ও সহকারী শিক্ষক সুকান্ত গোস্বামীর সংগে তিনারা বললেন প্রতিবছর আমাদের স্কুল থেকে পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফল বয়ে আনে আগামীতে আরও ভালো ফলাফল বয়ে আনুক এটাই স্কুলের পক্ষ থেকে প্রত্যাশা।
পার্শবর্ত্তী মাধ্যমিক বিদ্যালয় আফরা সেখানে গেলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বল্লেন আমাদের স্কুলে এবছর বৃত্তি প্রাপ্ত একজনকে পেয়েছি অত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আগত নুসরাত জাহান চাদমনি।
চাদমনি ভবিষ্যতে লেখাপড়া শেষ করে বিসিএস ক্যাডার হয়ে একজন মানবিক চিকিৎসক হতে চায়।
অন্যদিকে ইউনিয়নের শেখহাটি ও দেওভোগ মাধ্যমিক বিদ্যালয়ের সঠিক তথ্য না পাওয়ায় বিস্তারিত জানাতে পারলাম না তবে অনুসন্ধান অব্যাহত রয়েছে ।



Leave a Reply