টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সমাজের চিত্র পত্রিকার টাঙ্গাইল অফিস প্রধান সাংবাদিক কোরবান আলী তালুকদারের মা রাবেয়া বেগম (৮৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমা রাবেয়া বেগম উপজেলার কুকাদাইর গ্রামের আছর উদ্দিন তালুকদারের স্ত্রী। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। বুধবার (২৬ আগস্ট) দুপুরে নিজ স্বামীর বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, ছেলে-মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বাদ মাগরিব রাউৎবাড়ী ঈদগাহ মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এদিকে সাংবাদিক কোরবান আলী তালুকদারের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সমাজের চিত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক খান কেএম শরাফত উদ্দীনসহ পত্রিকার পরিবারের সদস্য তরুণ মন্ডল, হুমায়ুন কবির, জহির রায়হান প্রমুখ।
শোকবার্তায় তারা মরহুমা রাবেয়া বেগমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহর কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি দান করার জন্য দোয়া করেন।
মরহুমার পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে তার রূহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।

Leave a Reply