1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে যমুনায় ফেলার সময় সরকারি ওষুধসহ পিকআপ চালক আটক

  • বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ ভূঞাপুরে যমুনা নদীতে ফেলার সময় জনতার হাতে পিকআপভর্তি ওষুধসহ এক চালককে আটক করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাতে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টি-রোড এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। পরে তা ভূঞাপুর থানা পুলিশ নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে ট্রাক ও ওষুধগুলো পুলিশের হেফাজতে রয়েছে। ধারনা করা হচ্ছে রোগীদের মাঝে বিতরণ না করা ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় সরকারি হাসপাতালের ওষুধ কীভাবে নদীতে ফেলে দেওয়ার জন্য পাঠানো হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়রা জানান, রাতে একটি পিকআপভ্যানে করে বিপুল পরিমাণ সরকারি ওষুধ নিয়ে যমুনা নদীর তীরে আসেন চালক। ওষুধগুলো নদীতে ফেলে দেওয়ার প্রস্তুতিকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পিকআপটি আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ পিকআপটি থানায় নিয়ে আসে।

পিকআপ চালক আজমত জানান, বস্তাগুলো হাসপাতাল থেকে গোবিন্দাসী নেয়ার জন্য তার পিকআপ ভাড়া করেন বাবুল নামের এক লোক। বস্তায় কি ছিলো তা তিনি জানতেন না।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল জানান- ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওই ওষুধগুলো তাদের হাসপাতালের বলে স্বীকার করেছেন।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বলেন- জনতার হাতে আটক হওয়া পিকআপ ভর্তি ওষুধ ও চালককে থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews