মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের দৈইখাতা গ্রামে ভুক্তভোগী সাইফুল ইসলামের নিজ বাড়িতে সম্মেলন করে তারা।
এসময় ভুক্তভোগী সাইফুলোর পিতা, মাতা,পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।সম্মেলনে সাইফুল ইসলাম বলেন, আমার ভোগদলীয় জমিতে রোপা দেখতে গেলে কিছু দৃস্কৃতি লোক একরামুল, সমুন,শামিম ,
মনিরসহ তাদের লোকজন আসে আমার উপর হামলা করে। হামলা করলে আমি মাটিতে লুটিযে পড়ি। আমার পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়।
এবং আমার মাথায চারটি সেলাই পড়ে। এবিয়ষ বোদা থানায় মামলা দায়ের করা হয়। আদালত থেকে আসামীরা জামিন নিয়ে বের হয়। কোট চত্বরে আসামীরা আমাকে মেরে ফেলার হুমকি দেয় এমন কি আমার পরিবারের সদস্যদের মেরে ফেলা হুমকি দেয়। আমার ব্যবসা প্রতিস্ঠান ও ওরা ধংস করে দিবে।
এই উদ্যেশে আসামীরা জামিন নিয়ে এসে কালিয়াগঞ্জ বাজারে মিস্টি মুখ উৎসব করে। গত ১০ আগষ্ট আনুমানি সাড়ে ১০ টার দিকে ওরা আমার বালু তোলার ৬ টি নৌকা চুরি করে নিয়ে যায়।
পরের দিন সকাল বেলা লেবারদের সহযোগিতায় দুইটি নৌকা উদ্ধার করি। বাকি নৌকা গুলো এখনও পায়নি। লোক মারফত জানতে পারি তারা নৌকা গুলো বিক্রি করে দিয়েছি। আসামীরা বিভিন্ন ভাবে আমার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে বেড়াচ্ছে।
তারা মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছি। মামলা তুলে না নিলে পরিবারের সবাইকে মেরে ফেলবে।বিষয়টি সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি ও প্রশাসনের কাছে নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি।

Leave a Reply