1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

১৫ বিজিবির পৃথক অভিযানে ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ ৪ মোটরসাইকেল জব্দ

  • সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

এম ডি নজরুল ইসলাম,বিভাগীয় ব্যাুরো প্রধান রংপুর :

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইস্কাপ সিরাপ, গাঁজা, ৪টি মোটরসাইকেল ও ১টি বাইসাইকেল জব্দ করা হয়েছে। পৃথক পাঁচটি অভিযানে এসব মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করে বিজিবি টহলদল।

বিজিবি সূত্রে জানা গেছে, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ আগস্ট বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চওড়াবাড়ি ও বালাটারী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বালারহাট বিওপির টহলদল। এ সময় সন্দেহজনক ব্যক্তিদের মোটরসাইকেলযোগে আসতে দেখে থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ২০ গ্রাম গাঁজাসহ ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

এছাড়া ২৩ আগস্ট দুপুর ১২টা ৫০ মিনিটে গোড়কমন্ডল বাজার, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কাশেম বাজার এবং ২৪ আগস্ট ভোর ৪টা ১৫ মিনিটে জকুরতল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ব্যক্তিরা মোটরসাইকেল ও বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০১ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৯ দশমিক ০২ কেজি গাঁজা, ২টি মোটরসাইকেল ও ১টি বাইসাইকেল জব্দ করা হয়।

১৫ বিজিবি সূত্রে আরও জানা যায়, অভিযানে মোট ১২৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৯ দশমিক ০২ কেজি গাঁজা, ৪টি মোটরসাইকেল ও ১টি বাইসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত ইস্কাপ সিরাপের সিজার মূল্য ৫১ হাজার ২০০ টাকা, গাঁজার মূল্য ৩১ হাজার ৫৭০ টাকা, ৪টি মোটরসাইকেলের মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা এবং বাইসাইকেলের মূল্য ৩ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের সিজার মূল্য ৭ লাখ ৬০ হাজার ৭৭০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews