1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পবিপ্রবিতে আইকিউএসি’র উদ্যোগে নবীন শিক্ষার্থীদের সেমিনার অনুষ্ঠিত

  • রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের ২ দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।গত ১৭ ও ১৮ আগস্ট ২০২৬,সোমবার ও মঙ্গলবার।”Developing the Mindset for successful journey,” বা একটি সফল জীবনের জন্য মানসিকতা তৈরী করা” শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এবিএম সইফুল ইসলাম,ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আজ তোমাদের জীবনের এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো।বিশ্ববিদ্যালয় জীবন কেবল একটি ডিগ্রি অর্জনের যায়গা নয়,এটি নিজেকে নতুন করে আবিস্কার করার এবং ভবিষ্যৎ গড়ার শ্রেষ্ঠ সময়।আমাদের জীবনে দু’ধরনের মাইন্ড সেট দেখা যায়।ফিক্সড মাইন্ডসেট(Fixed Mindset) এবং গ্রোথ মাইন্ডসেট(Grouth mindset)। ফিক্সড মাইন্ড সেট মানুষকে একটি গন্ডির মধ্যে আটকে রাখে।আর গ্রোথ মাইন্ডসেট বা ইতিবাচক মানসিকতা বিশ্বাস করে যে,কঠোর পরিশ্রম,সঠিক পরিকল্পনা ও শেখার আগ্রহ দিয়ে যে কোন কঠিন পরিস্থিতি জয় করা সম্ভব।

আমি চাই পবিপ্রবি’র প্রতিটি শিক্ষার্থী এই গ্রোথ মাইন্ড সেট নিজের মধ্যে ধারণ করবে।তিনি শিক্ষার্থীদের প্রতিটি দিনকে কাজে লাগানোর নির্দেশ দেন।তিনি বলেন, শুধু ক্লাসের পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে লাইব্রেরি ব্যবহার,গবেষণায় মনোযোগী হওয়া এবং নতুন নতুন প্রযুক্তি ও দক্ষতা অর্জনের উপর গুরুত্ব দিতে হবে।তিনি বলেন,বর্তমান তথ্য প্রযুক্তির যুগে নিজেকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি স্কিল ও দক্ষতার বিকল্প নেই।

একই সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রম যেমন ডিবেটিং সোসাইটি, কালচারাল ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত হবার উপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন,এগুলো তোমাদের নেতৃত্ব দেবার ক্ষমতা,দলগতভাবে কাজ করার মানসিকতা এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করবে,যা ক্যারিয়ারে সফল হতে দারুণ ভূমিকা রাখবে।আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড.মাহবুব রব্বানী, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. নেটারউদ্দিন আহমেদ নবীনদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়া কী নোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন ওসানোগ্রাফি অনুষদের ডিন ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এ.বি.এম সাইফুল ইসলাম,ট্রেজারার প্রফেসর ড.মোহাম্মদ আতিকুর রহমান,এগ্রিকালচার অনুষদের ডিন প্রফেসর এম জহুরুল হক, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের প্রফেসর আবুল বাশার খান, সিএসই অনুষদের প্রফেসর ড.আবদুল মাসুদ,ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড.সাজেদুল হক, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড.মো: নুরুল আমিন, ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন অনুষদের আব্দুর রহিম। এ সময় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর৷ জামাল হোসেন সহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews