1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পবিপ্রবিতে হিট প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত

  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম জুয়েল,বাপসনিউজঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদের শিক্ষাক্রম আধুনিকীকরণ এবং এটি বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি করা শীর্ষক প্রারম্ভিক কর্মশালা গত বুধবার ,১৭ জুন ২০২৬,সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। খবর বাপসনিউজ ।হিট উপ-প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এসএম হেমায়েত জাহান।

সাব প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড.মামুন-উর-রশিদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের এএসপিএম প্রফেসর ড.কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর আবদুল লতিফ,

কৃষি অনুষদের ডীন প্রফেসর জহুরুল হক। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এসএম হেমায়েত জাহান বলেন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।প্রশিক্ষনের মাধ্যমে সাফল্য ও কর্ম দক্ষতা বৃদ্ধি পায়।

এক্ষেত্রে প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকি তাহলে আমরা আমাদের দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করতে পারব।আমি বিশ্বাস করি আমাদের শিক্ষকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন এবং ভবিষ্যতেও করবেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ থেকে তাত্ত্বিক জ্ঞান অর্জন করে আর মাঠপর্যায়ে প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে সে জ্ঞানকে দক্ষতায় রূপান্তরিত করে।এই দুয়ের সমন্বয়েই গড়ে ওঠে প্রকৃত কোয়ালিটি গ্রাজুয়েট।

তাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদে প্রাকটিক্যাল শিক্ষার প্রতি আরো গুরুত্বারোপ করা প্রয়োজন।তিনি বলেন আজকের এ প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।যে উদ্দেশ্য নিয়ে আজকের এই আয়োজন তিনি এর সফলতা কামনা করেন।সকাল ১১ টায় টেকনিক্যাল সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মামুন উর-রশিদ।

মডারেটর হিসেবে এর পরে উন্মুক্ত আলোচনা করেন প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিন।কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী, আলোচনা করেন প্রফেসর ড.কামরুল হাসান, প্রফেসর এটিএম সানাউল হক,প্রশিক্ষণের সারসংক্ষেপ নিয়ে আলোচনা তুলে ধরেন প্রফেসর ড. মো: মামুন-উর- রশিদ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews