পঞ্চগড়ে কিছু নদী সরকারিভাবে বালু উত্তোলনের জন্য ইজারা দেয়া হলেও নেই কোনো নিয়মনীতি সরেজমিনে গিয়ে দেখা গেছে একদিকে সরকার কোটি-কোটি টাকা ব্যয় করে ঠিকাদারদের মাধ্যমে নদী ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগে বালু ভরাট করে নদী ভাঙ্গন কমানোর চেষ্টা করছে অন্যদিকে পাথর বালু খেকোরা নদী ইজারার দোহাই দিয়ে বিভিন্ন কৌশলে ড্রেজার মেশিন দিয়ে পাথর বালু উত্তোলন করে যাচ্ছে এ যেনো শুভংকরের সার্কাস।
বিশেষ করে পঞ্চগড় সদর উপজেলা ,তেঁতুলিয়া উপজেলা এবং দেবীগঞ্জ উপজেলায় এই সার্কাস খেলা দেখা যায়। এ বিষয়ে প্রথমত ভূমি কর্তৃপক্ষের দায়িত্বে থাকা তৌশিলদার ও কমিশনার ভূমি এসিল্যান্ড কে অবগত করেও কোনো সুফল পাচ্ছেন না নদী পাড়ের বাসিন্দারা।
তারা বলছেন আমাদের ক্ষতি করছে ওরা বাঁধা দিলে উল্টো হুমকি ধামকি শুনতে হচ্ছে তাদের এখন ভাববার বিষয় এভাবে নিয়মনীতির তোয়াক্কা না করে যদি পাথর বালু খেকোরা নদীর নাব্যতা ধ্বংস করতে থাকে তাহলে শত কোটি টাকা ব্যয় করে নদী ভাঙ্গন ঠেকানোর নামে লুটপাট করার কি দরকার।
অন্যদিকে দেখা গেছে নদী থেকে বালু উত্তোলন করেই সড়ক মহাসড়কে এনে ফেলছে গ্ৰামের শুধু রাস্তায় দশচাকা ট্রাকের ধারণক্ষমতা না থাকা সত্ত্বেও রাস্তার মধ্যেই ট্রাক রেখে বালু লোড আনলোড করছে বালু ব্যবসায়ীরা। এসব বালু সড়কে পরে একদিকে যেমন ধুলার নগরী সৃষ্টি হচ্ছে অন্যদিকে রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ,ঘটছে ছোট-বড় দুর্ঘটনা অকালে হারিয়ে যাচ্ছে অনেক প্রাণ।
এ বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় একাধিকবার খবর প্রকাশ হওয়ার পড়েও থামেনি অনিয়ম দুর্নীতি এবিষয়ে পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর বলেন জেলা প্রশাসকের অনুমতি ছাড়া আমাদের কিছু করার নেই। এখন ভাববার বিষয় এটা কি কর্তৃপক্ষের উদাসীনতা নাকি সড়িষাতেই ভুত।

Leave a Reply