1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে ডেলিভারি করতে দুই নবজাতকের মৃত্যু, তথ্য চাওয়ায় সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি পরিদর্শিকার

  • মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস :

 টাঙ্গাইলের ভূঞাপুরে নরমাল ডেলিভারি করতে দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে এক পরিবার কল্যাণ পরিদর্শিকার বিরুদ্ধে।

এসব বিষয়ে তথ্য জানতে গিয়ে ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মোবাইল কেড়ে নিয়ে ফেলে দেয়া এবং বাড়িতে গিয়ে হাত-পা ভেঙে ফেলার হুমকির অভিযোগ উঠেছে ওই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, সম্প্রতি গত ৫ আগস্ট কষ্টাপাড়ার এক গর্ভবতী নারীর ডেলিভারির সময় এক নবজাতকের এবং কয়েক মাস আগে গোবিন্দাসীর আরেক গর্ভবতী নারীর ডেলিভারির সময় এক নবজাতকের মৃত্যু হয়।

এই তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক কোরবান আলী তালুকদার ভিডিও ধারণ করলে ওই পরিদর্শিকা সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে ফেলে দেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সাংবাদিকের অসুস্থ মাকে নিয়েও অশালীন মন্তব্য করেন ওই পরিদর্শিকা।

এছাড়া ওই পরিদর্শিকা সাংবাদিকের বাড়িতে গিয়ে তাকে হাত পা ভেঙ্গে ফেলার হুমকিও দেন। নরমাল ডেলিভারির নামে হাসপাতালে নিজের নিয়মেই চিকিৎসা বাণিজ্য চালাচ্ছেন বলেও জানা যায়।

এবিষয়ে মৃত নবজাতকের স্বজনরা জানান- অভিযুক্ত পরিদর্শিকা তাদের বাড়িতে গিয়ে ভুল স্বীকার করেছেন এবং বিষয়টি সাংবাদিক ও অন্য কাউকে জানাতে মানা করেছেন।

পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা বলেন- দুইজন নবজাতকের মৃত্যু হয়েছে। এবিষয়ে সাংবাদিককে গালিগালাজ ও হাত পা ভেঙ্গে ফেলার হুমকি বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের সাব-এসিস্ট্যান্ট মেডিকেল অফিসার বেলায়েত হোসেন বলেন- দুপুরে আমি আমার কক্ষে কাজ করতেছিলাম।

হঠাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা আপার কন্ঠে গালিগালাজ শুনতে পাই। পরে সাংবাদিকদের ফোনের ভিডিও দেখে তাকে হুমকির বিষয়টি জেনেছি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তাৎক্ষণিক উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।

এবিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তাহমিনা তাবাসসুম বলেন- সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণের ভিডিও দেখেছি। তাকে আগামীকাল অফিসে ডাকা হবে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews