1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

  • শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরো :

 

৭জন সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা ক্ষমতাবলে এসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুবিধা পাবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, অবসরে পাঠানো ৪৯ পুলিশ পরিদর্শক পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন।

তাদের মধ্যে বিভিন্ন জেলা পুলিশ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বিশেষ শাখা (এসবি) এবং রেলওয়ে পুলিশে কর্মরত কর্মকর্তা রয়েছেন।

অন্যদিকে, সহকারী পুলিশ সুপার পর্যায়ের সাত কর্মকর্তাকেও একই আইনের আওতায় জনস্বার্থে অবসরে পাঠানো হয়েছে।

তারা হলেন- র‍্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের এসি (পেট্রোল) মো. নুরুল মোস্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী,

পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, আরআরএফ, ঢাকার এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার এএসপি মো. রবিউল ইসলাম।

অবসরে পাঠানো পরিদর্শকরা হলেন- মো. আবুল হোসেন (কোর্ট পুলিশ, জামালপুর), মো. কামরুল ইসলাম মোল্যা (সদর সার্কেল অফিস, নোয়াখালী),

মো. মুজিবুর রহমান (অপরাধ শাখা, চাঁপাইনবাবগঞ্জ), মোহা. জাবেদুল ইসলাম (স্কুল অব ইন্টেলিজেন্স, এসবি), মো. মজিবর রহমান (দেওয়ানগঞ্জ সার্কেল অফিস, জামালপুর), এ কে এম মিজানুল হক (রিজার্ভ অফিস, গাজীপুর),

মো. মীর মোশারফ হোসেন (ট্যুরিস্ট পুলিশ, গাজীপুর জোন), মো. সফিকুল ইসলাম (কন্ট্রোল রুম, চাঁদপুর), মো. মনিরুজ্জামান (সিআইডি, ঢাকা), মো. আজহারুল ইসলাম সরকার, (কোর্ট পুলিশ, টাঙ্গাইল) এবং মো. কামরুল ইসলাম (সাময়িক বরখাস্ত; সংযুক্ত বরিশাল রেঞ্জ অফিস)।

এ ছাড়া এএফ এম নাসিম (প্লানিং রিসার্চ, এসবি), মো. মোফাজ্জেল হোসেন (পিবিআই ঢাকা মেট্রো সিটি), মো. জিয়াউল মোর্শেদ (ঢাকা মেট্রো সাউথ, সিআইডি), সুনীল কুমার কর্মকার (কোর্ট পুলিশ, মাগুরা),

এ কে এম আজমল হুদা (ডিবি, কুষ্টিয়া), স্বপন কুমার মজুমদার (শিল্পাঞ্চল পুলিশ-২, গাজীপুর), মো. বেলায়েত হোসেন (সিআইডি, মুন্সিগঞ্জ), মো. মেহেদী হাসান, (ওসি, টঙ্গী পূর্ব থানা), মো. মনিরুজ্জামান (রেকর্ড সেকশন,

পিবিআই), মো. এনামুল হক (লজিস্টিকস, সিআইডি), বেলাল উদ্দিন জাহাঙ্গীর (সিআইডি, কক্সবাজার), মো. বাবুল আকতার (পিবিআই, চট্টগ্রাম) এবং ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা (রাজনৈতিক সেন্ট্রাল, এসবি)।

তালিকায় আরও রয়েছেন এম এ জলিল (কোর্ট পুলিশ, লক্ষ্মীপুর), কাজী সাহান হক (পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর), মো. মশিউর রহমান, (সি-স্টোর, বিপিএ, সারদা), মো. সিদ্দিকুর রহমান (ট্যুরিস্ট পুলিশ,

গাজীপুর জোন), মো. মাহমুদুল হক (পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনা), মো. নজরুল ইসলাম (মিডিয়া, সিআইডি), মোহাম্মদ সাহিদুর রহমান (এন্টি টেররিজম ইউনিট),

বি এম ফরমান আলী, (এসটিসি, খাগড়াছড়ি), মো. রফিকুল ইসলাম (পিটিসি, নোয়াখালী), প্রলয় কুমার সাহা (পিটিসি, খুলনা), মো. মিজানুর রহমান (১ এপিবিএন), কে এম আশরাফ উদ্দিন (ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার জোন),

মীর মো. নুরুল হুদা (রেলওয়ে জেলা, চট্টগ্রাম) এবং নিবারণ চন্দ্র বর্মন, পিপিএম (ইনচার্জ, বাহাদুরাবাদ ঘাট নৌ থানা, জামালপুর)।

অন্যদের মধ্যে এস এ মাসুদ পারভেজ (ওসি, তানোর থানা, রাজশাহী), শেখ মো. গোলাম মোস্তফা (বিপিএ, সারদা),

মো. মোস্তফা কামাল হায়দার (ডিআইও-১, ডিএসবি, ঝালকাঠি), শাহ মো. হারুন অর রশীদ (সিআইডি, সিলেট), খায়রুল ফজল (এন্টি টেররিজম ইউনিট),

মো. ইসমাইল হোসেন (ডিবি-নর্থ, জিএমপি), মো. এমদাদুল হক (কেপিআই, এসবি), সমীর চন্দ্র সূত্র ধর (১৪ এপিবিএন, কক্সবাজার),

মো. আখতারুজ্জামান প্রধান (ইনচার্জ, যমুনা সেতু পশ্চিম নৌ পুলিশ ফাঁড়ি), মো. নান্নু মোল্লা (টিএইচবি, সিআইডি) এবং মো. জাকির রব্বানী (ওসি, কুমিরা হাইওয়ে থানা)।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews