1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লালমনিরহাটে আলোচনা সভা ও শহীদ পরিবার-যোদ্ধাদের সংবর্ধনা

  • বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

এম ডি নজরুল ইসলাম, বিভাগীয় ব্যাুরো প্রধান রংপুর :

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে লালমনিরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বৃষ্টিস্নাত আবহাওয়ায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

পরে শহরের পুরাতন জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২ জন শহীদ পরিবারের সদস্য এবং ৫৭ জন জুলাই যোদ্ধাকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক,

সিভিল সার্জন ডা. মো. আব্দুল হাকিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাইখুল আরেফিন, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় জুলাই শহিদ আজিজুল ইসলামের পিতা মো. আব্দুর রহিম এবং জুলাই শহিদ শাহ রিয়াদের ছোট ভাই মোহাম্মদ তামিম স্মৃতিচারণ করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জুলাই ওয়ারিয়ার্সের আহ্বায়ক রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতাউল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব হামিদুর রহমান, জুলাই যোদ্ধা নাসির উদ্দীন,

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডা. মো. আব্দুল হাকিম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাইখুল আরেফিন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহ. রাশেদুল হক প্রধান জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের জন্য তাদের আত্মত্যাগ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি সরকারি বরাদ্দ সাপেক্ষে জুলাই যোদ্ধাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিশু একাডেমি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসকসহ উপস্থিত অতিথিরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews