1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লালমনিরহাটে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

  • বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

এম ডি নজরুল ইসলাম, বিভাগীয় ব্যাুরো প্রধান রংপুর :

লালমনিরহাট প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে লালমনিরহাটে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বুধবার সকালে বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যেই জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

পরে শহরের পুরাতন জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ১২ জন শহিদ পরিবারের সদস্য এবং ৫৭ জন জুলাই যোদ্ধাকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল হাকিম,

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. সাইখুল আরেফিন, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ সময় জুলাই শহিদ আজিজুল ইসলামের পিতা মোঃ আব্দুর রহিম এবং জুলাই শহিদ শাহ রিয়াদের ছোট ভাই মোহাম্মদ তামিম স্মৃতিচারণ করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন জুলাই ওয়ারিয়ার্সের আহ্বায়ক রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতাউল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব হামিদুর রহমান, জুলাই যোদ্ধা নাসির উদ্দীন। এছাড়াও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান,

জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল হাকিম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. সাইখুল আরেফিন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, দেশের স্বাধীনতা,

গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আরও বলেন,

জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং সরকারি বরাদ্দ সাপেক্ষে তাঁদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করবে।

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিশু একাডেমি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন,

কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসকসহ উপস্থিত অতিথিরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews