1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পঞ্চগড়ে পরকীয়া করতে গিয়ে জামায়াতের সমর্থক আটক

  • মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মোঃ তোতা মিয়া পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইচপাড়া এলাকায় পরকীয়ার অভিযোগে জহিরুল ইসলাম (৪২) নামে স্থানীয়ভাবে জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে বনগ্রাম এলাকার বাসিন্দা জহিরুল ইসলামকে গইচপাড়া এলাকার এক নারীর ঘর থেকে স্থানীয়রা আটক করেন। এলাকাবাসীর অভিযোগ, তিনি পরকীয়ার উদ্দেশ্যে ওই বাড়িতে গিয়েছিলেন। পরে উত্তেজিত জনতা তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও জনতার ভিড় ও উত্তেজনার কারণে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে জহিরুল ইসলাম ও ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর দাবি, জহিরুল ইসলামের আগে চারটি বিয়ে রয়েছে। এছাড়া তিনি স্থানীয়ভাবে জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছ জানান, নারী ও পুরুষ উভয়কেই থানায় আনা হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে জহিরুল ইসলামকে জামায়াতের কর্মী হিসেবে দাবি করা হলেও জেলা জামায়াতের প্রচার বিভাগের প্রধান শহিদুল ইসলাম বলেন,

জহিরুল ইসলাম দলের কোনো সদস্য নন। তিনি স্থানীয়ভাবে সমর্থক হিসেবে পরিচিত ছিলেন, তবে দলের কোনো সাংগঠনিক পদ বা সদস্যপদ তার নেই।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews