1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সমাবেশে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এর উদ্বেগ

  • শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

মোঃ তোতা মিয়া, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা ও উদ্যোক্তা হিসেবে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ ফরহাদ হোসেন আজাদ, এমপি।সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক  শুকরিয়া পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে নির্ধারিত স্থানে নিয়মিত প্রদর্শনী ও প্রচারের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে অনলাইন ও অফলাইনে বাজারজাতকরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, হস্তশিল্পে সহায়তা এবং পারিবারিক কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। উদ্যোক্তারা যেন মাঝপথে হারিয়ে না যায়, সেজন্য প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পঞ্চগড়ের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জেলায় আরও রিসোর্ট ও পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তোলা গেলে পর্যটক বৃদ্ধি পাবে এবং স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসারও প্রসার ঘটবে। তিনি পণ্যের গুণগত মান বজায় রেখে প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণেরও পরামর্শ দেন।

মতবিনিময় সভায় অংশ নেওয়া নারী উদ্যোক্তারা জানান, তারা বুটিক, সেলাই, হস্তশিল্পসহ বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত থাকলেও আর্থিক সহায়তা ও সহজ ঋণের অভাবে ব্যবসা সম্প্রসারণে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।

সরকারি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেলে তারা আরও সফলভাবে এগিয়ে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং উদ্যোক্তা উন্নয়নে প্রয়োজনীয় নীতিগত সহায়তা, প্রশিক্ষণ, বাজার সৃষ্টি ও আর্থিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রনিক,

পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. বারী, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলসহ বিভিন্ন উপজেলার নারী উদ্যোক্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews