1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযান, ৫৩ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ২টি গরু আটক

  • শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

এম ডি নজরুল ইসলাম,বিভাগীয় ব্যাুরো প্রধান রংপুর :

লালমনিরহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে সাফল্য অর্জন করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। পৃথক দুটি বিশেষ অভিযানে ৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাপ সিরাপ এবং ২টি ভারতীয় গরু আটক করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ১১ হাজার ২০০ টাকা।

শনিবার (০১ আগস্ট ২০২৬) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০১ আগস্ট রাত ১২টা ৩০ মিনিটে ঝাউরানী বিওপির আওতাধীন হাতীবান্ধা উপজেলার খামারভাতী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির টহল দল সন্দেহভাজন এক চোরাকারবারীকে মালামাল বহন করে আসতে দেখে ধাওয়া করলে তিনি সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৫৩ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।

এদিকে, ৩১ জুলাই রাত ১২টা ৩০ মিনিটে দিঘলটারী বিওপির আওতাধীন আদিতমারী উপজেলার পাগলা বাজার সীমান্ত এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানের সময় কয়েকজন চোরাকারবারী ভারতীয় সীমান্ত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা গরু ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২টি ভারতীয় গরু আটক করা হয়।

১৫ বিজিবির অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ৫৩ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপের সিজার মূল্য ২১ হাজার ২০০ টাকা এবং আটক ২টি ভারতীয় গরুর সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ১১ হাজার ২০০ টাকা। এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্তে তথ্য সংগ্রহ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews