1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে সর্বজনীন গ্রহণযোগ্যতার নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে -এম এ আলীম সরকার

  • বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ :

গত বুধবার (২৯ জুলাই ২০২৬)বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এমএ আলীম সরকার এক বিবৃতিতে বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এমন একজন রাষ্ট্রপতির প্রয়োজন, যিনি দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হবেন এবং সংবিধানের অভিভাবক হিসেবে নিরপেক্ষতা, প্রজ্ঞা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হয়ে উঠবেন।খবর আইবিএননিউজ ।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক জীবনে সংলাপ, সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চার প্রতি অঙ্গীকারের পরিচয় দিয়েছেন। রাষ্ট্রপতির পদে তিনি অধিষ্ঠিত হলে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে একজন সর্বজনীনভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হতে পারেন বলে তিনি মনে করেন।

এমএ আলীম সরকার আরও বলেন, রাষ্ট্রপতির পদ কোনো দলীয় স্বার্থ রক্ষার জন্য নয়; বরং জাতীয় ঐক্য, সাংবিধানিক ভারসাম্য এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের মর্যাদা অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে এ পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

তিনি রাজনৈতিক দলসমূহের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রপতি নির্বাচনে এমন ব্যক্তিকে সমর্থন করা প্রয়োজন, যিনি জাতীয় ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

পরিশেষে এমএ আলীম সরকার আশা প্রকাশ করেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে এমন একজন ব্যক্তির নির্বাচন হবে, যিনি দেশের সকল নাগরিকের মর্যাদা, সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে দৃঢ়ভাবে কাজ করবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews