1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু রবিবার

  • বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২০৭ বার পড়া হয়েছে

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) আগামী রবিবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে দেশের আটটি (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ) বিভাগীয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে আগামী ৩১ জুলাই। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ তথ্য জানায়।

পিএসসি জানায়, গত বছর ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টে কমিশন মোট ১৫ হাজার ২২৯ জন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সাময়িকভাবে যোগ্য ঘোষণা করে।

পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় বলা হয় পরীক্ষা হলে বই, ব্যাগ, মানিব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র ইত্যাদি সামগ্রী আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার হলে প্রার্থীরা গহনা-অলংকার জাতীয় কিছু ব্যবহার এবং ক্রেডিট কার্ড/ব্যাংক কার্ড বা এ ধরনের কোনো কিছু বহন করতে পারবেন না। পরীক্ষা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে হাজিরা তালিকায় প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় বিন্যস্ত করে এবং প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষওয়ারি দৈবচয়ন ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হয়েছে।

দৈবচয়ন প্রক্রিয়ায় নিজ আসন এবং কক্ষ চিহ্নিত করা কিছুটা সময় সাপেক্ষ। এর পরিপ্রেক্ষিতে নিজ আসন এবং কক্ষ চিহ্নিত করার জন্য প্রার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে নিজ নিজ পরীক্ষা হলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews