টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা বিড়ির মালিক মোঃ গুরজত আলী তালুকদার (গুদু) ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার কুকাদাইর (বর্তমান গোবিন্দাসী) গ্রামের বাসিন্দা ছিলেন।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে নয়টার সময় তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোন, নাতি-নাতনি ও আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম ব্যক্তি দীর্ঘদিন ধরে ক্যান্সার সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
তাকে শনিবার (২৫ জুলাই) সকাল ১১ টায় কুকাদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে কুকাদাইর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।

Leave a Reply