লালমনিরহাট সদর থানাধীন মোগলহাট ইউনিয়নের কর্ণপুর পাথরগেট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃত আসামি মোঃ রাজ্জাক আলম (২৪)। তিনি মোঃ শহীদ আলী ও মোছাঃ আরুজু বেগমের ছেলে। তার বাড়ি কর্ণপুর আমতলা, ১ নম্বর ওয়ার্ড, মোগলহাট ইউনিয়ন, সদর থানা, লালমনিরহাট জেলায়।
জানা যায়, লালমনিরহাট-মোগলহাট সড়কের কর্ণপুর পাথরগেট মৌজায় আলাউদ্দিনের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে তার কাছ থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply