1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৯ বছর পর এসিড নিক্ষেপ মামলার ২ নম্বর আসামি গ্রেফতার, প্রধান আসামি এখনও পলাতক

  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

এম ডি নজরুল ইসলাম, বিভাগীয় ব্যাুরো প্রধান রংপুর,

লালমনিরহাট আদিতমারী ২৩ জুলাই ২০২৬:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ ও নির্মম নির্যাতনের আলোচিত মামলায় ২ নম্বর আসামিকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ। ২৩ জুলাই বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার কমলাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে ঘটনার প্রায় ৯ বছর পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামি এখনও পলাতক রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই ভুক্তভোগী গৃহবধূ আমেনা খাতুন (২৭) এর কাছে বাকি ২ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে শ্বশুরবাড়ির লোকজন। যৌতুকের টাকা দিতে না পারায় তাকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে তার শরীরে এসিড নিক্ষেপ করা হয় এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করে স্বামী আফজাল হোসেন (আপন) ও তার পরিবারের লোকজন। এতে তিনি গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার আদিতমারী থানায় মামলা দায়ের করলেও দীর্ঘ ৯ বছর ধরে মামলাটি বিচারাধীন রয়েছে।

আদিতমারী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি মুসা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুস সাকিব সজিব বলেন, মামলার ২ নম্বর আসামি মুসা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আর ১ নং আসামি আফজাল হোসেন খুবই ধূর্ত এবং চালাক প্রকৃতির মানুষ তিনি দীর্ঘদিন আত্মগোপনে রয়েছেন, তাকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

দীর্ঘ সময় পর একজন আসামি গ্রেফতার হওয়ায় ভুক্তভোগী পরিবার বিচারের আশার আলো দেখলেও, তারা প্রধান আসামিসহ সকল অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews