1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে লালমনিরহাটে মোবাইল কোর্ট, ট্রাক্টর চালককে ১৫ হাজার টাকা জরিমানা

  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

এম ডি নজরুল ইসলাম,বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের নাটারবাড়ি এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালু, বিপুল পরিমাণ লোহার পাইপ জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধ বালু পরিবহনের দায়ে একটি ট্রাক্টর আটক করে চালককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাটারবাড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত শ্রমিকরা দ্রুত পালিয়ে যায়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলিত বালু এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ লোহার পাইপ জব্দ করা হয়। যদিও ঘটনাস্থলে কোনো বালু উত্তোলনের মেশিন পাওয়া যায়নি, তবে বালু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর আটক করা হয়।

শ্রমিকরা পালিয়ে যাওয়ায় এবং অবৈধ বালু পরিবহনের সঙ্গে সম্পৃক্ত থাকার অপরাধে ট্রাক্টরের চালককে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা, নদী ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews