লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস গ্রাম থেকে ৭.৫ গ্রাম ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পূর্ব নওদাবাস গ্রামের নিজ বসতবাড়ি থেকে মোঃ আব্দুল লতিফ (৪০), পিতা: সুলতান আহম্মেদ @ পানার উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৭.৫ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply