টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-২/২০২৬-২০২৭ মৌসুমে গ্রীষ্মকালীন শাকসবজি, রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের সামনে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান।
এসময় উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ,
উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন সহ কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় ৯৮০ জন কৃষকের মাঝে রোপা আমন ও ৫’শ জন কৃষকের মাঝে শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হয়।



Leave a Reply