টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন বিলে অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে উপজেলার ফলদা ইউনিয়নে আগতেরিল্যা, বয়রা ও বৎসরা বিলে অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট
পরিচালনার মাধ্যমে জব্দকৃত জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। মোবাইল কোর্ট পরিচালনা করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান বলেন- মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল
জব্দ করে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত চায়না দুয়ারি জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
এসময় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রেজাউল করিম, মৎস্য অফিসার মোছাঃ রিমা খাতুন, সমাজসেবা অফিসার নাজমুল হাসান,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাসুদ রানা সহ ভূঞাপুর থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।



Leave a Reply