1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা, গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ

  • বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

এম ডি নজরুল ইসলাম, বিভাগীয় ব্যাুরো প্রধান রংপুর :

লালমনিরহাট সীমান্তে পৃথক তিনটি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা, গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

বুধবার (০৮ জুলাই ২০২৬) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ জুলাই দিবাগত রাত ও দিনের বিভিন্ন সময়ে অনন্তপুর, গোড়কমন্ডল ও দৈখাওয়া বিওপির তিনটি বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে অনন্তপুর বিওপির আওতাধীন নাগরাজ, গোড়কমন্ডল বিওপির আওতাধীন পূর্বটারী (ফুলবাড়ী, কুড়িগ্রাম) এবং দৈখাওয়া বিওপির আওতাধীন পূর্ব আমঝোল (হাতীবান্ধা, লালমনিরহাট) এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯৯৫ পিস ভারতীয় ইয়াবা, ৭ দশমিক ৭ কেজি গাঁজা এবং ১০২ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মাদকের মধ্যে ইয়াবার সিজার মূল্য ৫ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা, গাঁজার মূল্য ২৬ হাজার ৯৫০ টাকা এবং ইস্কাফ সিরাপের মূল্য ৪০ হাজার ৮০০ টাকা। সর্বমোট জব্দকৃত মাদকের সিজার মূল্য ৬ লাখ ৬৬ হাজার ২৫০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার,

অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews