1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রস্তুতি ম্যাচে রংপুরের কাছে খুলনার হার

  • বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

প্রস্তুতি ম্যাচে রংপুরের কাছে খুলনার হার

বিপিএলের আগে প্রস্তুতি ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৫ উইকেটে হেরেছে খুলনা টাইগার্স। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে বুধবার দিনের শুরুতে ব্যাট করে ১৮.১ ওভারে অলআউট হয় তামিম ইকবালদের খুলনা। ৮৮ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০.৪ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নুরুল হাসান সোহানের দল।

ছোট লক্ষ্য পেয়েও শুরুতে উইকেট হারায় রংপুর। কোনো রান না করেই ফিরে যান রনি তালুকদার। বড় রান পাননি নাইম শেখও, করেছেন ১৬। তবে জিম্বাবুইয়ান অলরাউন্ডার সিকান্দার রাজার ২৫ বলে ৩১ রানের ইনিংস জয়ের ভিত গড়ে দেয়। এরপর স্বেচ্ছায় অবসরে চলে যান তিনি। স্বেচ্ছায় অবসরে যাওয়ার আগে রংপুরের আরেক ব্যাটার পারভেজ ইমন করেন ১৫ বলে ২০ রান।

শামীম পাটোয়ারী অপরাজিত ছিলেন ৮ রানে। কোনো রান না করেই ফেরেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ১০ রানে দুটি উইকেট নেন খুলনার নাসুম আহমেদ।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি খুলনার ব্যাটাররা। চোট থেকে ফিরে অধিনায়ক তামিম ইকবাল ফিরেছেন গোল্ডেন ডাকে। দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন মোহাম্মদ সাইফউদ্দিন, সেটাও ৩৩ বল খেলে। এছাড়া ইয়াসির আলি রাব্বি করেন ১১ রান। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ১৬ এবং মুনিম শাহরিয়ার করেন ৫ রান।

রংপুরের স্পিনার শেখ মেহেদি হাসান ২ রানে দুই উইকেট নেন। এছাড়া স্পিনার রাকিবুল হাসান এবং পেসার রিপন মণ্ডল নেন দুটি করে উইকেট। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews