1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলে মাদক মুক্ত সমাজ গড়তে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইলে মাদক মুক্ত সমাজ গড়তে দিগড় DG কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা ও শিশুদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) উপজেলার দিগড় ইউনিয়নের দিগড় দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা মাদকের কুফল তুলে ধরে তরুণ প্রজন্মকে খেলাধুলায় মন দেওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে শিশুদের অংশগ্রহণে একটি আনন্দঘন পরিবেশে ফুটবল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

দিগড় DG কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মামুন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসান তালুকদার।

এছাড়াও ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক জনাব মোঃ কামাল হোসেন অনুষ্ঠানে উপস্থিত থেকে সবাইকে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দিগড় DG কল্যাণ ফাউন্ডেশনের মেহেদী হাসান। এ সময় যুব সমাজের পক্ষে বক্তব্য রাখেন মোঃ ফারুক হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম আর বি তারা, জুবায়ের আহমেদ (রুবেল), বিশিষ্ট সমাজ সেবক মোঃ আমজাদ হোসেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈমান তালুকদার ।

পরে বিদ্যালয়ের মাঠে এলাকার কিশোরদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় । খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দ শিশুদের হাতে পুরস্কার তুলে দেন এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews