1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে তিনলক্ষ টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

  • সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস :

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার (২২ জুন) সকালে উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫’শ মিটার চায়না জাল ও ৪ হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়।

পরে জাটকা ইলিশ রক্ষায় এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত চায়না জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা। আর জব্দকৃত মশারী জাল থানায় হস্তান্তর করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বলেন- অবৈধ চায়না জাল ব্যবহার ও বিপননের বিরুদ্ধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। যমুনা নদীতে জাটকা ইলিশ রক্ষায় এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করে ৩ হাজার ৫’শ মিটার চায়না জাল ও ৪ হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়।

পরে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত চায়না জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ব্যবহার অনুপযোগী করা হয়। এছাড়া জব্দকৃত মশারি বেড় জাল পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভূঞাপুর থানায় হস্তান্তর করা হয়।

এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। এসময় উপজেলা মৎস্য অফিসার মোছাঃ রিমা খাতুন ও ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ি ও স্থল পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews