1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ক্যাবল চুরি, ট্রেন চলাচলে বিঘ্ন

  • মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৮৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ক্যাবল চুরি, ট্রেন চলাচলে বিঘ্ন

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সিগন্যাল ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২ জানুয়ারি) গভীর রাতে শহরের মৌড়াইল এবং পুনিয়াউট রেলগেইট এলাকার সিগন্যাল পোস্টের ক্যাবল চুরির ঘটনা ঘটে। এতে কমপক্ষে একঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দুইপাশে সিগন্যাল লাইনের ক্যাবল চুরি করে নিয়ে যায় চোরেরা। এতে ট্রেন চলাচলে নিয়ম অনুযায়ী সিগন্যাল দেওয়া সম্ভব হয়নি। যার কারণে ট্রেন দুর্ঘটনার আশঙ্কার সৃষ্টি হয়।

পরে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে দ্রুত লাইনের কাজ করিয়ে সিগন্যাল সচল করা হয়। মেরামত চলাকালীন সময়ে ভোররাত ৪টা থেকে ৫টা পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কয়েকটি ট্রেন বিলম্বে চলাচল করে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার রফিকুল ইসলাম বলেন, এ পর্যন্ত তিনবার সিগন্যাল ক্যাবল চুরি হয়েছে। এতে ট্রেন চলাচল করাতে আমাদের বেগ পেতে হয়। ক্যাবল চুরির ঘটনায় প্যানেল বোর্ডে আমাদের সিগন্যাল দিতে সমস্যা হয়। এতে ট্রেন যাত্রায় বিলম্ব ঘটে। এ বিষয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সিগন্যালের নিরাপত্তার দায়িত্বে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) হাবিলদার মো. জিলু মিয়া বলেন, চুরির ঘটনার পর আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পরবর্তী সময়ে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews