1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বালুবাহী ট্রাকচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে

বালুবাহী ট্রাকচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে বালুবাহী ড্রামট্রাকের চাপায় সোহাগ মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ভূঞাপুর-ঘাটাইল সড়কের ঘাটাইল পৌর শহরের শাপলা পার্ক মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া উপজেলার জামুরিয়া ইউনিয়নের সুনটিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী (নির্মাণ শ্রমিক)। আহত ৩ জনের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। তবে, তারাও নির্মাণ শ্রমিক। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন তারা।

স্থানীয়রা জানান, অটোভ্যানযোগে নিহত সোহাগসহ বেশ কয়েকজন ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোভ্যানটি শাপলা পার্ক মোড়ে পৌঁছলে ভূঞাপুরগামী ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ড্রামট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে একজন মারা যান।

এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়া ঘটনাস্থল থেকে ট্রাক ও ট্রাকে থাকা একজনকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সোহাগ মিয়া নামে এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় সঙ্গে থাকা ৩ শ্রমিক আহত হয়।

তিনি আরও জানান, আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ড্রামট্রাকটি জব্দ করাসহ ট্রাকে থাকা একজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত সোহাগ মিয়ার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews