পঞ্চগড় বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সামানডাঙ্গা গ্ৰামের অবসরপ্রাপ্ত গোলাম কাইয়ুম মাস্টার এর বাগানে সোভা পাচ্ছে থোকায় থোকায় রসালো ফল লটকন।
প্রকৃতির শক্ত কাঠের ভেতর থেকে বেরিয়ে আশা থোকায় থোকায় লটকন ফল যেন বিধাতার এক অপূর্ব সৃষ্টি। গোলাম কাইয়ুম মাস্টার তার বাড়ির সুপারি বাগানে ফাঁকে ফাঁকে রোপণ করেন লটকন এর চারা মাত্র ৩ বছরের মধ্যে গাছে লটকন ফলতে শুরু করে।
এখন তিনি নিজের বাড়ির চাহিদা পূরণ করে প্রতি বছর মাত্র ৫ টি লটকন গাছের ফল বিক্রি করে থাকেন পাইকাররা এসে গোলাম কাইয়ুম মাস্টারের বাড়ির বাগান থেকে ক্রয় করে নিয়ে যায়।
বর্তমানে বাজারে লটকন ফলের অনেক চাহিদা। তাই তিনি ভাবছেন বাড়ির আশেপাশে পিরিত্যক্ত জায়গায় আরও লটকন গাছের চারা রোপণ করবেন।
সিজেনাল ফল ব্যবসায়ী রুহুল আমিন জানান বর্তমান বাজারে লটকন ফলের চাহীদ আছে যদি দাম ভালো যায় তাহলে আশাকরেন তিনি লাভ হবে। অন্যদিকে চাষী কাইয়ুম মাস্টার সবাইকে লটকন গাছের চারা রোপণের সুপরামর্শ দেন।


Leave a Reply