1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে অবৈধ চায়না ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

  • সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস :

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে চায়না ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং একজন জেলেকে ৫’শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার মিটার চায়না জাল, ১ হাজার মিটার কারেন্ট জাল ও ৪ হাজার মিটার মশারি জাল জব্দ এবং নিষিদ্ধ কারেন্ট জালসহ হাতেনাতে একজনকে আটক করা হয়।

পরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৫’শ টাকা অর্থদণ্ড প্রদান করে জব্দকৃত জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। মোবাইল কোর্ট পরিচালনা করেন- এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান।

এবিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান বলেন- যমুনা নদীতে জাটকা ইলিশ রক্ষায় এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়।

অবৈধ চায়না ও কারেন্ট জাল ব্যবহার ও বিপননের বিরুদ্ধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। আজকের অভিযানে একজন জেলেকে নিষিদ্ধ চায়না জালসহ আটক করা হয় এবং সাড়ে ৮ হাজার মিটার চায়না জাল, ১ হাজার মিটার কারেন্ট জাল ও ৪ হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়।

পরে মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত জেলেকে ৫’শ টাকা জরিমানা এবং জব্দকৃত চায়না ও কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ব্যবহার অনুপযোগী করা হয়। এছাড়া জব্দকৃত মশারি বেড় জাল পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। এসময় উপজেলা মৎস্য অফিসার মোছাঃ রিমা খাতুন, ভূঞাপুর নৌ পুলিশের ইনচার্জ সিদ্দিকুর রহমান সহ তাদের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews