1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠার ঘোষণায়, সদর হাসপাতাল পরিদর্শনে ব্যারিস্টার নওশাদ জমির এমপি

  • শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

তোতা মিয়া, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি জেলার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করতে একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।

আজ বিকেলে আধুনিক পঞ্চগড় সদর হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, নির্বাচনের সময় আমরা পঞ্চগড়বাসীর কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম, পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। আজও আমি সেই অঙ্গীকারে অটল। আমি দৃঢ়ভাবে বলতে চাই, ইনশাআল্লাহ পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ হবেই।

তিনি আরও বলেন, পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করতে জেলায় একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীরা স্বাস্থ্য প্রযুক্তি শিক্ষার সুযোগ পাবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীসেবা, অবকাঠামোগত পরিস্থিতি ও হাসপাতালের পানি নিষ্কাশন ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, রোগীদের ভোগান্তি কমানো এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

স্থানীয়দের মতে, মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠিত হলে পঞ্চগড়ে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং জেলার মানুষ উন্নত চিকিৎসা সুবিধা লাভ করবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. মজিদ, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews