টাঙ্গাইলের ভূঞাপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও চেক প্রদান করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার জগৎপুরা গ্রামের ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় ৩৪ টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক প্রদান করেন- সাবেক উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলু প্রমুখ।
সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় প্রতিটি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক প্রদান করা হলো। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সরকারের উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, ভূঞাপুর উপজেলার জগৎপুরা ও পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার গোলপেচা দুই গ্রামের মধ্যে সংঘর্ষে অনেক ক্ষয়ক্ষতি এবং অনেক ঘরবাড়ি জ্বালিয়ে দেয় দুই গ্রামবাসী। ঘরবাড়ি হারিয়ে পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে।

Leave a Reply