1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নওয়াপাড়া মডেল কলেজ মাঠে মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত

  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

অভয়নগর প্রতিনিধি :

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মডেল কলেজ মাঠে গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সাবেক কাউন্সিলর শেখ আসাদুল্লাহ আসাদের সঞ্চালনায় এবং ATN News-এর স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ নুরুজ্জামান বলেন, মাদক নির্মূলে কোনো আপোষ নেই। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের স্থানীয়ভাবেই প্রতিহত করতে হবে।

যদি থানা পুলিশের কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকে, তা আমাকে সরাসরি জানাবেন। এমনকি কোনো রাজনৈতিক নেতা যদি মাদক মামলার আসামির পক্ষে তদবির করেন, তাকেও আইনের আওতায় আনা হবে।

সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম মল্লিক মাদকবিরোধী অভিযান পরিচালনার লক্ষ্যে একটি কমিটি গঠনের প্রস্তাব তুলে ধরেন এবং মাদক নির্মূলে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তৃতাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা শেখ আসাদুল্লাহ আসাদ বলেন, “আজ যারা এই মাদক নির্মূলের আলোচনায় অংশ নিয়েছেন, ভবিষ্যতে যদি কাউকে অনুপস্থিত পাওয়া যায়, তবে ধরে নিতে হবে তিনি মাদককারবারিদের সঙ্গে আপোষ করেছেন।”
শেখ আলী আকবার বলেন,

মাদক নির্মূলের মূল সমস্যা চিহ্নিত করতে হবে। তিনি চায়ের দোকান ও টং দোকানে কোমলমতি শিশুদের সিগারেট বিক্রি বন্ধের আহ্বান জানান এবং অভিভাবকদের নিজ নিজ সন্তানদের প্রতি নজর দেওয়ার অনুরোধ করেন।

তেঁতুলতলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সরোয়ার হোসেন বলেন, “মাদক নির্মূলের আগে নিয়ন্ত্রণ জরুরি। হক ও সত্যের পক্ষে থাকতে হবে। সমাজকে আলোকিত করতে যা প্রয়োজন, তা করতেই হবে।

এছাড়াও বক্তব্য রাখেন ফিরোজ আহমেদ, রিপন, রাকিব, মোঃ হারুণ অর রশীদ, মোঃ তরিকুল ইসলাম রুবেল ও হৃদয় হাসান।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রাজু আহমেদ, মুরাদ, জি.এম. বাচ্চু, মোঃ আসাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews