1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়ায় ২৩তম জাতীয় সমাজসেবা দিবস পালিত

  • সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় ২৩তম জাতীয় সমাজসেবা দিবস পালিত

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় এদিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক মনোভাবের সঙ্গে সমাজ সেবামূলক কর্মকান্ড ওতোপ্রতোভাবে জড়িত।

ইতোমধ্যে আমাদের সমাজ সেবা অধিদপ্তরের কর্মীরা তাদের কাজের মাধ্যমে বিশ্বে নজির সৃষ্টি করেছেন।’ কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার,

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, জিপি এ্যাড. আসম আক্তারুজ্জামান মাসুম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খন্দকার শামস তানিম মুক্তি,

মানব শক্তি উন্নয়ন কেন্দ্র (মাশউক) এর সিইও সামসে বাজেগা, মুক্তি ও নারীর চেয়ারম্যান ও নারী নেতৃত্ব মমতাজ আরা রুমী, দিশার সহকারী পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ সময় সেলাই, মেশিন প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, স্মার্ট কার্ড, সাদাছড়ি ও নগদ অর্থ সেবা গ্রহণ কারীদের মাঝে বিতরণ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews