যশোরের ঝিকরগাছায় আটদলীয় আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
দর্শকনন্দিত ও মনোমুগ্ধকর এই খেলায় লাউজানী স্পোর্টিং ক্লাব কাশীপুর একাদশকে ০২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ‘অনুপস্মৃতি স্পোর্টিং ক্লাব’ এ খেলার আয়োজন করে।
যশোরের ঝিকরগাছায় তৃতীয় বর্ষ ৮দলীয় অনুপ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে কাশিপুর স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে লাউজানী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার ৫ জুন বিকাল ৫টায় কাশিপুর হাইস্কুল মাঠে কাশিপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুপ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন লাউজানী স্পোর্টিং ক্লাব বনাম কাশিপুর স্পোর্টিং ক্লাব।
খেলার প্রথমার্ধের ১৫ মিনিটে লাউজানী স্পোর্টিং ক্লাবের চৌকস খেলোয়াড় সাকিব হোসেন গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়।
খেলার দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে লাউজানী স্পোর্টিং ক্লাবের আরিফ খান জয়ের করা গোলে দ্বিতীয় গোলে ২-০ গোলে দলকে এগিয়ে নেন।
খেলায় আর কোন গোল না হওয়ায় ২-০ গোলে কাশিপুর একাদশকে হারিয়ে লাউজানী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের খেলোয়াড় আরিফ খান জয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার বিতরণ করেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব হোসেন মেম্বার, প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, কাশিপুর স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি সাবেক খেলোয়াড় সালমান জাহান সনি, মেহেদী হাসান প্রান্ত, আল-আমিন হাসান, নয়ন হাসান, সুমন হোসেন, রিয়াজ হোসেনসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ।
খেলা পরিচালনা করেন, হাবিবুর রহমান। ধারাভাষ্যে ছিলেন, সাবেক ফুটবলার আরিফুল ইসলাম টগর।


Leave a Reply