1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রংপুর সীমান্তে ২৮ জনের অনুপ্রবেশ চেষ্টা ব্যর্থ

  • শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

এম ডি নজরুল ইসলাম, বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর :

রংপুর সেক্টরের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তৎপরতায় ২৮ জনকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার (৫ জুন) ভোরে পৃথক কয়েকটি ঘটনায় এ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে দায়িত্ব পালনকালে রংপুর সেক্টরের অধীন বিভিন্ন সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অনুপ্রবেশের একাধিক চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি সদস্যরা।

লালমনিরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দিঘলটারী ও দুর্গাপুর বিওপি এলাকায় প্রতিপক্ষের সহায়তায় ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিজিবির দ্রুত পদক্ষেপে তাদের অনুপ্রবেশে বাধা দেওয়া হয়।

এর মধ্যে ৭ জনকে শূন্য লাইনে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে ভারতীয় ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য করা হয়। অপর ৪ জন ভারতীয় সীমান্তের কাঁটাতারবিহীন চর এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।

অন্যদিকে তিস্তা ব্যাটালিয়নের বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী বিওপি এলাকায় পৃথক দুটি ঘটনায় আরও ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।

খবর পেয়ে বিজিবি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট বিওপিগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বৈধ প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করে গভীর রাতে সীমান্তের কাঁটাতারবিহীন এলাকা ও ফেন্সিং গেট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে,

যা বিদ্যমান সীমান্ত প্রোটোকল ও আন্তর্জাতিক সীমান্ত আচরণের পরিপন্থী।

সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বর্তমানে রংপুর সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

​

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews