1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শ্রমিকলীগ নেতা নয়নের বিরুদ্ধে থানায় জিডি, নয়াদিগন্তের ​লালমনিরহাট প্রতিনিধিকে হত্যার হুমকি

  • শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

লালমনিরহাট অফিস :

 চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের লাখ লাখ টাকা আত্মসাতের সংবাদ প্রকাশ করায় দৈনিক নয়াদিগন্তের লালমনিরহাট জেলা প্রতিনিধি আশাদুল ইসলাম সবুজকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে। বাংলাদেশ রেলওয়ের কর্মচারী ও শ্রমিকলীগ নেতা নয়নের বিরুদ্ধে।

এই ঘটনায় বৃহষ্পতিবার (৪ জুন) রাতেই জীবনের নিরাপত্তা চেয়ে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন সাংবাদিক।

​জিডি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আশাদুল ইসলাম সবুজ লালমনিরহাট থেকে প্রকাশিত ‘নতুন বাংলার সংবাদ’ পত্রিকার সম্পাদক ও দৈনিক ‘নয়াদিগন্ত’ পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

অভিযুক্ত মোঃ নয়ন (৩৩) রেলওয়ের একজন কর্মচারী এবং লালমনিরহাট শহরের ওয়ারলেস কলোনি এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে ও রেলওয়ে শ্রমিকলীগ নেতা।

উক্ত বিগত আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাব খাঁটিয়ে নয়ন রেল কর্মচারী হওয়ার সুবাদে বিভিন্ন মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সম্প্রতি সাংবাদিক সবুজ অনুসন্ধানী সংবাদ প্রকাশ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার (০৪ জুন) রাতে আনুমানিক ১০:১১ মিনিটে অভিযুক্ত নয়ন তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে সাংবাদিক সবুজের ব্যক্তিগত নম্বরে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

একই সাথে তিনি সাংবাদিকতাকে চিরতরে মিটিয়ে দেওয়া এবং সুযোগ বুঝে বড় ধরনের ক্ষতি করার হুমকি প্রদান করেন।

​পরবর্তীতে সাংবাদিক সবুজ নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে লালমনিরহাট সদর থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ২৫১) অন্তর্ভুক্ত করেন।

​লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাংবাদিককে হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

​এদিকে একজন পেশাদার সাংবাদিককে সংবাদ প্রকাশের জেরে এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন লালমনিরহাটের কর্মরত সাংবাদিক সমাজ। তারা দ্রুত অভিযুক্ত রেল কর্মচারী নয়নকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews