1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পঞ্চগড়ে বজ্রপাতে তরুণের মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

  • শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

মোঃ তোতা মিয়া পঞ্চগড় জেলা প্রতিনিধি :

 পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় বজ্রপাতে শাহাদাত হোসেন (১৯) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত ওই এলাকার কেরামত আলীর ছেলে।

 স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত ট্রাক্টরের সহকারী হিসেবে কাজ করতেন। বিকেলে তিনি ট্রাক্টরচালকের সঙ্গে ফসলি জমি থেকে ভুট্টা পরিবহনের কাজে নিয়োজিত ছিলেন।

এ সময় ট্রাক্টরের চাকা নরম মাটিতে আটকে গেলে সেটি তোলার জন্য প্রয়োজনীয় বেলচা আনতে বাড়িতে যান তিনি। বেলচা নিয়ে ঘটনাস্থলে ফেরার পথে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার পর নিহতের পরিবারের খোঁজখবর নিতে সেখানে যান পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা সুলতানা। এ সময় তিনি প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা বলেন, বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ। বর্ষা মৌসুমে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। খোলা মাঠে কাজ করার সময় আবহাওয়ার অবস্থা সম্পর্কে সচেতন থাকতে হবে।

আমরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ১নং অমরখানা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মায়েদ সরকার মুকুট, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আবু মায়েদ সরকার মুকুট বলেন, শাহাদাতের অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews