1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইল চাঞ্চল্যকর মিন্টু হত্যা হত্যার রহস্য উন্মোচন

  • শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি :

 

টাঙ্গাইলের ঘাটাইলে আলোচিত স্থানীয় যুবদল নেতা মিন্টু (৪৭) হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে ঘাটাইল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মামলার মূল আসামীসহ ০৫জন গ্রেফতার করা হয়েছে।

নিহত আমিনুল ইসলাম মিন্টু উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলা আমুয়াবাইদ এলাকার আব্দুল মজিদ মাস্টারের সর্বকনিষ্ঠ সন্তান।

মিন্টুর পরিবার স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং তার বড় ভাই আব্দুল মান্নান সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সোহেল মিয়া, আবু হানিফ, মোঃ জয়নাল আবেদীন, মোঃ মসলিম উদ্দিন, মোঃ আঃ করিম এবং এ ঘটনায় পলাতক আসামি মির্জা মোয়াজ্জেম হোসেন (তোতা) কে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ।

পুলিশ জানায়, গত রবিবার ৩১, মে নিখোঁজ হন ঘাটাইল উপজেলার আমুয়াবাইদ এলাকার আমিনুল ইসলাম খান মিন্টু (৪৭) । নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

পরে বিষয়টি চাঞ্চল্যকর হওয়ায় ঘাটাইল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নিবিড় অনুসন্ধানের মাধ্যমে সর্বপ্রথম মামলার অন্যতম আসামি মোঃ সোহেল মিয়াকে আটক করে পরবর্তীতে তার দেয়া তথ্যমতে অন্যান্য তথ্য-উপাত্তের ভিত্তিতে মামলার সাথে জড়িত মোট ০৫জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে গতকাল বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টায় ঘাটাইল থানাধীন কাউটেনগর এলাকার জনৈক রইজ উদ্দিনের মালিকানাধীন একটি নিচু জলাভূমি থেকে কচুরিপানায় ডুবানো অবস্থায় নিখোঁজ মোঃ আমিনুল ইসলাম খান মিন্টুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড সংঘটিত হয়। আনুমানিক ০৩ মাস আগে বোয়ালিয়া হাটবাড়ি বাজারে মোঃ আমিনুল ইসলাম খান মিন্টু ও মির্জা মোয়াজ্জেম হোসেন (তোতা) এর মধ্যে তর্কবিতর্কের ঘটনা ঘটে।

মির্জা মোয়াজ্জেম হোসেন (তোতা) ঐ ঘটনার পর থেকে মিন্টুর প্রতি ক্ষুব্ধ ও শত্রুভাবাপন্ন হয়ে উঠে এবং প্রতিশোধপরায়ণ হয়ে অর্থের বিনিময়ে মোঃ সোহেল ও আবু হানিফকে ভাড়া করে মোঃ আমিনুল ইসলাম খান মিন্টুকে হত্যার জন্য।

পরবর্তীতে সোহেল ও হানিফ গত ৩১  মে রাত সাড়ে ৮টায় মোঃ আমিনুল ইসলাম খান মিন্টুকে কৌশলে ডেকে নিয়ে ঘাটাইল থানাধীন সংগ্রামপুর ইউনিয়নের কাউটেনগর সাকিনস্থ জনৈক রহিজ উদ্দিন এর ডোবার কাছে নিয়ে যায়।

সেখানে পূর্বপরিকল্পিত ভাবে মোঃ আমিনুল ইসলাম খান মিন্টুকে লাঠি দিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে এবং উক্ত মৃতদেহ গোপন করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী রহিজ উদ্দিনের ডোবার কচুরিপানার নিচে মৃতদেহ লুকিয়ে রাখে।

এ ঘটনায় ০৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং পলাতক আসামি মির্জা মোয়াজ্জেম হোসেন (তোতা) কে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করছে ঘাটাইল থানা পুলিশ।

নিহত মিন্টুর বড় ভাই ও বিএনপি নেতা আব্দুল মান্নান বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেছিল। আমি আমার ভাই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার চাই।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামি মোঃ সোহেল ও মোঃ হানিফ নিজেদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

হত্যাকান্ডেরর রহস্য উন্মোচন ও জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পাঁচজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews