লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উমাপতি হর নারায়ণ গ্রামের বীর সন্তান, মহান মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় পরলোকগমন করেছেন। আজ পূর্ণ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন এবং গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
মরহুমের শেষকৃত্য অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাকিবুল ইসলাম।
এ সময় উপস্থিত ম্যাজিস্ট্রেট এবং লালমনিরহাট জেলা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সালাম (গার্ড অব অনার) প্রদান করেন। বিউগলের করুণ সুরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাকিবুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শ্রী সুনীল চন্দ্র রায়ের এই মহান অবদান লালমনিরহাটবাসী তথা সমগ্র জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
শেষকৃত্য অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধার সহযোদ্ধাগণ, আত্মীয়-স্বজন এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে এই বীর সন্তানকে শেষ বিদায় জানান।


Leave a Reply