1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঈদুল আজহা ঘিরে ভূঞাপুরে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি, সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা

  • বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

 পবিত্র ঈদুল আজহাকে ঘিরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান একাধারে উপজেলা নির্বাহী কর্মকর্তা,

উপজেলা প্রশাসন, পৌর প্রশাসক এবং সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্ব পালন করে যাচ্ছেন।

জানা যায়, ঈদকে ঘিরে ভূঞাপুর বাসস্ট্যান্ড, বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত পরিদর্শন করেন তিনি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ,

সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনে সরেজমিনে উপস্থিত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

স্থানীয়দের মতে, প্রশাসনের ধারাবাহিক নজরদারির ফলে ঈদকে ঘিরে ভূঞাপুর বাসস্ট্যান্ডে কোনো বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। এছাড়া যাত্রী সেবায়ও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।

ঈদ উপলক্ষে ভূঞাপুর থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হয়নি এবং দীর্ঘ সময় অপেক্ষা করেও ভোগান্তিতে পড়তে হয়নি।

উপজেলা প্রশাসন, পৌরসভা ও ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে জনসেবা অব্যাহত রাখায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

প্রশাসনের এ কার্যকর উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন ভূঞাপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় সচেতন মহল মনে করেন, জনস্বার্থে প্রশাসনের এমন সক্রিয় ভূমিকা অব্যাহত থাকলে নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, ঈদের ব্যস্ত সময়েও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিবিড় তদারকির কারণে পরিবহন খাত ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় ছিল। তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews