1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পঞ্চগড়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

  • রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলা  প্রতিনিধি  :

আধুনিক বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলার জালাসী পাড়ায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে ২০২৬ তারিখ বাদ মাগরিব শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সংসদ, শহীদ জিয়া স্মৃতি সংসদের অর্থ সম্পাদক শাহিন আলম আশিক,

এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নূর আলম খান। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে

এদিনের অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন মো: আনোয়ার হোসেন, মো: মানিক হোসেন, মো: রুবেল ইসলাম, মো: আবুল কাদের, কাজী শাহীনুর, মো: শরিফুল ইসলাম, মো: আশরাফুল ইসলাম, মো: ইসমাইল হোসেন,

 মো: সেলিম হক, মো: রেজাউল করিম, মো: কবির হোসেন, মো: মোতাহার, মো: শাহীন ইসলাম, মো: রাব্বি, মো: রশিদ, মো: শাহাদত কবির (বিপ্লব), মো: ইউনুস আলী এবং খন্দকার আবু বকর সিদ্দিক।

আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়ার বর্ণাঢ্য জীবনের ওপর আলোকপাত করে বলেন, মহান স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সিপাহি-জনতার বিপ্লব উত্তর রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান অবিস্মরণীয়।

বক্তারা আরও উল্লেখ করেন, জিয়ার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে যে জনমুখী কর্মকাণ্ড ও উন্নয়নমূলক রাজনীতির সূচনা হয়েছিল,

 তা আজও জাতির জন্য অনুপ্রেরণা। ঐতিহাসিক সিপাহি বিপ্লব ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর সাহসী ভূমিকা বর্তমান প্রজন্মের কাছে আদর্শ হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে

প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews