1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

‎চাঁদা না পেয়ে দন্ত চিকিৎসককে পিটিয়ে গুরুতর আহতের অভিযোগ

  • মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

লালমনিরহাট অফিস: 

‎লালমনিরহাটে চাঁদার টাকা না পেয়ে এক দন্ত চিকিৎসককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। হামলায় ওই চিকিৎসকের হাতের দুটি হাড় ও বুকের পাঁজর ভেঙে গেছে বলে জানা গেছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, মহেন্দ্রনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম দন্ত চিকিৎসক মনিরুল ইসলামের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তার হাত ভেঙে দেওয়া এবং জমির গাছ কেটে নেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে।

‎ভুক্তভোগী মনিরুল ইসলাম বিষয়টি তার ভাই ওয়াকিলকে জানালে গত ৩ মে বিকাশ নম্বরের মাধ্যমে প্রথমে ২ হাজার টাকা এবং পরে পূবালী ব্যাংকের অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে আরও ২ হাজার টাকা প্রদান করা হয়।

তবে এতেও সন্তুষ্ট হননি অভিযুক্ত আরিফুল ইসলাম। তিনি পুনরায় আরও টাকা দাবি করতে থাকেন বলে অভিযোগ করেন পরিবারটি।

‎পরবর্তীতে গত ২০ মে চাঁদার টাকা না পাওয়ায় মনিরুল ইসলামের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তার হাতের দুটি হাড় ও বুকের পাঁজর ভেঙে দেওয়া হয়।

‎গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

‎তবে এ বিষয়ে অভিযুক্ত আরিফুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

‎আর লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews