1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পঞ্চগড়ে মাজার ভক্তদের ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত

  • শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

মোঃ তোতা মিয়া পঞ্চগড় জেলা প্রতিনিধি :

দেশের বিভিন্ন এলাকায় মাজারে হামলা, ভাংচুর সহ সুলতানুল আউলিয়া শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজার শরীফে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে তরিকতপন্থী মুসলমানরা।

আজ শনিবার (২৩ মে) সকাল ১০ টা থেকে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী দাড়িয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ সুপ্রিম পার্টি পঞ্চগড়ের ব্যানারে জেলার সর্বস্তরের তরিকতপন্থী মুসলমানরা এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন,

মাজার শরীফ মুসলিম উম্মাহর অন্যতম পবিত্র ও আবেগ জড়ানো স্থান। সেখানে হামলা ও ভাঙচুর চালিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে চরম আঘাত হানা হয়েছে।

বক্তারা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তারা যেকোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি ও মাজারের পবিত্রতা রক্ষা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এসময় মানববন্ধনে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সদস্য আবু সালেহ,

এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল ওয়াদুদ বদশা, জকির হোসাইন, রমজান আলী ও ফারুক হোসেন।

পরে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও ধর্মবিষয় মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews